ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ফেব্রুয়ারিতেই সড়কে প্রাণ হারিয়েছেন ৫৩৪ জন

ফেব্রুয়ারিতেই সড়কে প্রাণ হারিয়েছেন ৫৩৪ জন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২০ | ০৫:১৭ | আপডেট: ০২ মার্চ ২০২০ | ০৭:৫৬

শুধু ফেব্রুয়ারি মাসে দেশে ৫০৪ টি সড়ক দুর্ঘটনায় ৫৩৪ জন নিহত  এবং ১ হাজার ১৬৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

এ ছাড়া রেলপথে ৫৬টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। নৌপথে নয়টি দুর্ঘটনায় ৪০ জন নিহত, ৫৬ জন আহত এবং ৬৪ জন নিখোঁজ হয়েছেন।

দেশের সংবাদপত্রে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে সোমবার সংগঠনটি গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯৯ জন চালক, ১৮৭ জন পথচারী, ৬২ জন নারী, ৭১ জন শিক্ষার্থী, ৪৫ জন পরিবহন শ্রমিক, ৫৪ জন শিশু, ১৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, দু’জন মুক্তিযোদ্ধা, ১১ জন শিক্ষক ও একজন প্রকৌশলী রয়েছেন।   

প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনা ২ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতি তাদের পর্যবেক্ষণে সড়ক দুর্ঘটনার জন্য ১২টি কারণ নির্ণয় করেছে। 

এর মধ্যে বেপরোয়া গতিতে গাড়ী চালানো, বিপদজনক ওভার টেকিং, রাস্তার ক্রুটি, ফিটনেস বিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা, চলন্ত অবস্থায় মোবাইল বা হেড ফোন ব্যবহার, মাদক সেবন করে যানবাহন চালানো, রেল ক্রসিং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, রাস্তায় ফুটপাত না থাকা বা ফুটপাত বেদখলে থাকা, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ এবং ছোট যানবাহন বৃদ্ধি উল্লেখযোগ্য। 

আরও পড়ুন

×