ছেলে-মেয়ে নিয়ে সুন্দরবন ঘুরলেন সায়মা ওয়াজেদ
ছেলে-মেয়ে ও ঘনিষ্ট স্বজনদের সঙ্গে নিয়ে শুক্রবার সুন্দরবনের বিভিন্ন স্পট ঘুরে দেখেন সায়মা ওয়াজেদ - সমকাল
মোংলা প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২ | ০৯:৩৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ০৯:৪৭
সুন্দরবন ঘুরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল। সঙ্গে ছিলেন তার ছেলে ও মেয়েসহ ঘনিষ্ট স্বজনেরা।
আজ শুক্রবার কঠোর নিরাপত্তা বেষ্ঠনীর মধ্যে লঞ্চে তারা ঘুরে বেড়ান সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটে। উপভোগ করেন ম্যানগ্রোভ বনের নৈর্সগিক ও মনোরম পরিবেশ।
এদিন করমজল পর্যটন স্পট ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ওঠেন সায়েমা ওয়াজেদ পুতুল। এ সময় বনরক্ষী ও সাধারণ পর্যটকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পর্যটন কেন্দ্রে অবস্থান করেন তিনি। ঘুরে দেখেন হরিণ, কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্রসহ বনের ভেতরে বৃক্ষরাজী।
বিকেলে করমজল পর্যটন স্পটের ইনচার্জ মো. আবুল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
- বিষয় :
- সায়মা ওয়াজেদ
- প্রধানমন্ত্রীকন্যা
- সুন্দরবন
