বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাবিতে আন্তর্জাতিক সেমিনার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৬:১০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আর্ন্তজাতিক ইতিহাস সেমিনার অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জন ইতিহাস চর্চা কেন্দ্রের আয়োজনে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ সিদ্দিক ও কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শুভ বসু।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের মমতাজুর রহমান তরফদার সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করবেন জন-ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মেসবাহ কামাল।
'ফরগেটিং জেনোসাইড এন্ড বাংলাদেশ ইন নাইটিন সেভিনটিন ওয়ান: পলিটিক্স অফ এমনেসিয়া ইন কালেকটিভ মেমোরি' প্রবন্ধে ড. শুভ বসু ১৯৭১ সালের গণহত্যার স্মৃতিবিলোপের রাজনীতি বিষয়ে তার গবেষণা তুলে ধরেন।
