ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ১২:৫৭ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ১৩:৩৩

সরকার দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্যসেবা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অর্থ মন্ত্রণালয় বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এক শ’ কোটি টাকা বরাদ্দের দাবির জবাবে এ বরাদ্দ সম্পর্কে তাকে অবহিত করেছে। খবর বাসসের

৫০ কোটি টাকার মধ্যে ৪৫.৫ কোটি টাকার বেশি সরঞ্জাম ক্রয়ের জন্য। বাকি বরাদ্দ জনসচেতনতা বাড়াতে এবং রাসায়নিক রি-এজেন্ট কেনার জন্য ব্যবহার করা হবে।

অর্থ মন্ত্রণালয় ২০১৯-২০-এর সংশোধিত বাজেটের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে এ তহবিল বরাদ্দ দিয়েছে।

আরও পড়ুন

×