ইজতেমায় বিদেশি মুসল্লিদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩ | ১৫:০৪ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ | ১৫:০৪
বিভিন্ন দেশ থেকে বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত ছিল ট্যুরিস্ট পুলিশ। এবারই প্রথম ট্যুরিস্ট পুলিশ ইজতেমার নিরাপত্তার দায়িত্ব পালন করে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বলেন, ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। আগামী পর্বেও ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি বাংলাদেশের রিলিজিয়াস ট্যুরিজমকে প্রচারের সার্বিক সহযোগিতা করা হবে।
বিদেশি মুসল্লিদের পাসপোর্ট ও মোবাইল ফোন হারানো, মোবাইল সিম কার্ড প্রাপ্তি এবং চিকিৎসা সেবায় সহায়তা করেছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। বিশ্ব ইজতেমা পরবর্তী বিদেশিরা বাংলাদেশের কোথাও চিল্লায় যেতে চাইলে বা কোনো ধর্মীয় ঐতিহাসিব স্থান ভ্রমণ করতে চাইলে ট্যুরিস্ট পুলিশ জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপত্তা নিশ্চিত করছে।
প্রসঙ্গত, আজ রোববার ইজেতমার প্রথম পর্ব শেষ হয়েছে। আগামী ২০ জানুয়ারি থেকে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। প্রথম পর্বে ৬৮টি দেশের ৫ হাজার ৫২৬ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন।
- বিষয় :
- ইজতেমা
- ট্যুরিস্ট পুলিশ
- নিরাপত্তা
