লাইটশোর’র উদ্যোগে গারো-হাজং শিশুদের নিয়ে আর্ট ক্যাম্প
আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুরা। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৭:৫৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৭:৫৯
লাইটশোর উদ্যোগে প্রকৃতির পাঠশালার তত্ত্বাবধায়নে গারো-হাজং শিশুদের নিয়ে একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা গারো পাহাড়ের গাঁ ঘেঁষে ভারত বাংলাদেশ বর্ডার ঘেঁষা ছবির মত সুন্দর ছোট্ট গ্রাম বারোমারি-লক্ষিপুর। যেখানে গারো-হাজং মিলিয়ে প্রায় ১০০ এর বেশি এর মত পরিবার প্রকৃতির সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
এইগ্রামে মানুষের পাঁচটি মৌলিক চাহিদা যেখানে বিলাসিতা সেখানে শিশুদের মুখে হাসি ফোটাতে লাইটশোর ফাউন্ডেশন গত ২৪-২৬ জানুয়ারি ২০২৩ আর্ট ক্যাম্প ফর - ইন্ডিজেনাস কিডস শিরোনামে একটি ক্যাম্প আয়োজন করেছে। গারো এবং হাজং শিশুদের জন্যে প্রকৃতির পাঠশালায় সহশিক্ষা কার্যক্রম চালানো ভলান্টিয়ারিং প্রতিষ্ঠান থেকে ৫০-৬০ জন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় এই আনন্দ বহুল উদ্যোগ।
আর্ট ক্যাম্পে মেন্টর হিসেবে ছিলেন শিল্পী মোর্শেদ মিশু ও শিল্পী রিপ্পি। এছাড়া লাইটশোর ফাউন্ডেশনের ফাউন্ডার সুলতানা রাজিয়াসহ গারো এবং হাজংদের মধ্যে ভাস্কর হাজং, অনন্ত হাজং, নাজমুল, সাইলেস ত্রিগেদী, থমাস ত্রিগেদীসহ অনেকে উপস্থিত থেকে শিশুদের শিল্পকর্মে অনুপ্রাণিত করেছেন।
লাইটশোর এর ফাউন্ডার সুলতানা রাজিয়া বলেন, গারো-হাজং বাচ্চা গুলো ছবি আঁকার ব্যাপারে খুবই আগ্রহী। এই ক্যাম্প আয়োজনের মাধ্যমে আমারদের লক্ষ্য ছিল ভুলে যাওয়া এই শিশুদের একটা সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা দেওয়া এবং তাদের আঁকা ছবি গুলো প্রদর্শনীর মাধ্যমে তাদের বৈচিত্র্যময়য় জীবন সম্পর্কে বাংলাদেশের মানুষ এবং বিশ্বের দরবারে তাদের জীবন সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা।
এই আয়োজনটি প্রেস পার্টনার হিসেবে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল জেসিআই ফাউন্ডারস, অনলাইন পার্টনার হিসেবে দৈনিক ইত্তেফাক, ডকুমেন্টারি পার্টনার হিসেবে বিটকস, টিভি পার্টনার হিসেবে সময় টিভি, রেডিও পার্টনার হিসেবে রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮, ফটোগ্রাফি পার্টনার হিসেবে লা-ইভেন্টো এবং লজিস্টিক পার্টনার হিসেবে স্বপ্ন ৭১ এবং ইমেজ গ্রুপ ছিল। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- লাইটশোর
- আর্ট ক্যাম্প
- হাজং শিশু
- গারো