ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

করোনা নিয়ে টিভি চ্যানেল মনিটরিংয়ের আদেশ বাতিল

করোনা নিয়ে টিভি চ্যানেল মনিটরিংয়ের আদেশ বাতিল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ১০:৪০ | আপডেট: ২৬ মার্চ ২০২০ | ১১:১৯

করোনাভাইরাস নিয়ে বেসরকারি টেলিভিশনগুলোতে অপপ্রচার বা গুজব প্রচার হচ্ছে কি না তা মনিটরিং করতে ১৫ জন কর্মকর্তাকে মনিটরিংয়ের দায়িত্ব দিয়ে জারি করা আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান-উল-আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিরোধ গুজব মনিটরিং করার জন্য জারিকৃত পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশনায় বাতিল করা হলো। 

এর আগে করোনাভাইরাস নিয়ে বেসরকারি টেলিভিশনগুলোতে অপপ্রচার বা গুজব প্রচার হচ্ছে কি না তা মনিটরিং করতে ১৫ জন কর্মকর্তাকে মনিটরিংয়ের দায়িত্ব দেয় সরকার। একেকজন দুটি করে দেশের মোট ৩০টি টিভি চ্যানেল মনিটরিং করার কথা বলা হয় চিঠিতে।

গত মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। 

আদেশে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনাভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত করলে, তা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

আদেশে আরও বলা হয়, গত ২৪ মার্চ কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিহতকরণের প্রচার-প্রচারণার সংক্রান্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্তের আলোকে বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত বিশ্বব্যাপী করোনার সংক্রমণের বিষয়ে অপপ্রচার গুজব প্রচার করা হচ্ছে কি-না তা মনিটরিংয়ে সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

×