সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন উদ্যোগ
শ্রমজীবীরা পেল খাদ্যসামগ্রী নিরাপত্তাকর্মীরা পিপিই
×
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের জন্য পিপিই হস্তান্তর -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ১২:৫৫
বেশ কিছুদিন ধরে মিরপুর এলাকায় রিকশা চালান রিয়াজ উদ্দিন। স্ত্রী-দুই সন্তানসহ আগারগাঁও বস্তিতে থাকেন। সারাদিন যা রোজগার হয় তা দিয়ে কোনোরকমে দিন চলে যায়। কিন্তু এখন পড়েছেন সংকটে। করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ, অফিস-আদালত সব বন্ধ। অনেকেই শহর ছেড়েছেন। যারা আছেন তারাও আপাত গৃহবন্দি। তার রিকশায় চড়বে কে? তাই আয়-রোজগার যা হয় তা দিয়ে চাল-ডাল কেনা কঠিন হয়ে পড়েছে। আক্ষেপ করে বললেন, 'করোনা আইসা জিনিসপত্রের দামও বাইরা গেছে। এখন আমরা চলমু কেমনে? আমগোর খবর রাহে কেডা?' রিয়াজের মতো আরও অনেকের একই আক্ষেপ। এই ঢাকা শহরে অনেক মানুষ রয়েছেন যাদের দিন শেষে দু'মুঠো খাবারের নিশ্চয়তা নেই।
এ ধরনের অসহায় কিছু মানুষের পাশে দাঁড়িয়েছে সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন।
'আতঙ্ক নয় সচেতন হোন'- কর্মসূচির আওতায় বুধবার রাতে আগারগাঁও বস্তি এলাকার ত্রিশ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় খাদ্যসামগ্রী। এর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল ও এক কেজি লবণ।
এ উদ্যোগে জড়িতরা বলেছেন, ১৯৭১ সালের মার্চ মাসে আমরা যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য। সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। ২০২০ সালের মার্চে এসে আমাদের নামতে হয়েছে আরও একটি যুদ্ধে। এ যুদ্ধ ভয়ঙ্কর করোনাভাইরাসের বিরুদ্ধে। তারুণ্যের শক্তি এবং বিজয়ের প্রত্যয় নিয়ে কাজ করছে সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন। সাধারণ মানুষকে নিরাপদ রাখতে লিফলেট ও হ্যান্ডমাইকে প্রচারসহ জীবাণুমুক্তকরণ সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট নিয়মিত বিতরণ করছেন সুহৃদরা।
এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের জন্য ৪০টি পিপিই, ১১০০ জোড়া গ্লাভস ও জীবাণুনাশক সামগ্রী প্রদান করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষে কমান্ডিং অফিসার রাশিদুল ইসলাম খান সমকালের সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ ও আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদের কাছ থেকে এসব সামগ্রী গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাশিদুল ইসলাম খান বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ একক কোনো যুদ্ধ নয়, এটা সবার যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে বিমানবন্দর খুবই সংবেদনশীল স্থান। এখানে ১১০০ নিরাপত্তা কর্মী দিন-রাত কাজ করছেন। আপনারা আমাদের নিরাপত্তার কথা ভেবে উদ্যোগী হয়ে করোনা প্রতিরোধ সমগ্রী নিয়ে এসেছেন, সে জন্য কৃতজ্ঞতা জানাই।
সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের এই কার্যক্রমের আওতায় ২২ মার্চ থেকে সুহৃদ সমাবেশ রাজধানীর মিরপুর এলাকায় নিয়মিত সচেতনতা লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করে আসছে। সেই সঙ্গে এলাকার অলিগলিতে জীবাণুমুক্ত রাখতে জীবাণুমুক্তকরণ স্প্রে করছেন সুহৃদ সদস্যরা। পাশাপাশি মহল্লায় মহল্লায় চলে সতর্কীকরণ মাইকিং।

- বিষয় :
- করোনা