নাইকো দুর্নীতি মামলা স্থগিতের আবেদন হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৩ | ১২:৩৭ | আপডেট: ১০ মে ২০২৩ | ১২:৩৭
এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশিদ আলম খান।
এর আগে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলার আসামি সেলিম ভুঁইয়া রিট আবেদন করেন। এ ছাড়া অপর আসামি বিতর্কিত ব্যবসায়ী তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও মামলার বিচার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন।
গত ১৯ মার্চ নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। আগামী ২৩ মে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
