ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩ | ০৮:২৬ | আপডেট: ১২ জুন ২০২৩ | ০৮:২৬

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা স্থগিত করা হয়েছে। 

সোমবার বিকেল সাড়ে তিনটায় সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে এ সভা হওয়ার কথা ছিল। তবে এর আগে দুপুরে এ সভা স্থগিত করা হয়। 

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, ফুলকোর্ট সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

গত ৮ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

উল্লেখ্য, ফুলকোর্ট সভায় বিচার বিভাগের  নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এবারের সভার আলোচ্যসূচীতে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতির বিষয় অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন

×