ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার ১১ মামলার শুনানির ফের পেছাল

খালেদা জিয়ার ১১ মামলার শুনানির ফের পেছাল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১০:৫৬ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১০:৫৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা, নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পিছিয়েছে। আগামী ১৬ জুলাই অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

খালেদা জিয়ার পক্ষে করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কেএম আছাদুজ্জামান বৃহস্পতিবার এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেন।

আজ খালেদার ১১ মামলার চার্জ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম উচ্চ আদালতে স্থগিত থাকায় ফের সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সময় মঞ্জুর করে অভিযোগ গঠনের পরবর্তী দিন ঠিক করেন। খালেদা জিয়া এসব মামলায় বর্তমানে জামিনে আছেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার দু'টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। খালেদা জিয়ার পক্ষে হাইকোর্ট এসব মামলার কার্যক্রম স্থগিত রেখেছেন।

আরও পড়ুন

×