দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ২৩:০৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ২৩:০৩
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন বান্দরবানে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ৫টা ২৬ মিনিটে।
- বিষয় :
- আজকের আবহাওয়া
- বৃষ্টি
- তাপ
