গণ বিশ্ববিদ্যালয়ের ২৪তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ | ১৭:২২ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩ | ১৭:২২
গণ বিশ্ববিদ্যালয়ের ২৪তম একাডেমিক কাউন্সিল সভা সাভারে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, বিভিন্ন সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফল অনুমোদন, বিভিন্ন প্রোগ্রামের পরিবর্তিত ও পরিমার্জিত সিলেবাসের অনুমোদন দেওয়া হয়।
গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীর, গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন ও একাডেমিক কাউন্সিলের অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
