ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

চালচুরি ঠেকাতে দুদকের কার্যক্রম সীমিত পরিসরে চালু

চালচুরি ঠেকাতে দুদকের কার্যক্রম সীমিত পরিসরে চালু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৮:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে সরকারি ত্রাণ নিয়ে অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে লকডাউনের ছুটির মাঝে সীমিত পরিসরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম চালু করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৪ এপ্রিল দুদক পরিচালক মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত একটি নতুন আদেশ জারি করা হয়েছে। দুদক সূত্রে এই খবর জানা গেছে।

সূত্র জানায়, এর মধ্যে দুদক সরকারি ত্রাণ নিয়ে দুর্নীতি ও চাল আত্মসাতকারীদের বিরুদ্ধে মামলা করেছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম আরও জোরদার করতেই এ আদেশ জারি করা হয়েছে।

আদেশে দুদক আইনের তফসিলভুক্ত অপরাধ সম্পর্কে যে কোনো সময়ে এজাহার গ্রহণ ও রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট সমন্বিত জেলা কার্যালয়গুলোর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, চলমান সাধারণ ও সাপ্তাহিক ছুটিতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সার্বক্ষণিক এজাহার গ্রহণ এবং তা রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়া করোনা পরিস্থিতিতে কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়, সব বিভাগীয় ও সমন্বিত জেলা কার্যলয়ের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় কার্যকরি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×