ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

জীবাণুক্ত হলো ঢাকা ও চট্টগ্রামের আরও ২২ এলাকা

জীবাণুক্ত হলো ঢাকা ও চট্টগ্রামের আরও ২২ এলাকা
×

মিশন সেভ বাংলাদেশ'র উদ্যোগে জীবাণুমুক্ত করা হচ্ছে ঢাকার একটি এলাকা- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৯:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরে আটকে পড়া নিম্ন আয়ের পরিবারগুলোকে নিত্যপণ্য সহায়তা দেওয়ার পাশপাশি প্রতিদিনই সচেতনতামূলক নানা ধরনের কাজ করছে ‘মিশন সেভ বাংলাদেশ’।

বুধবার এই উদ্যোগে আরও ২২টি এলাকায় জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে। এরমধ্যে ঢাকার তেজগাঁও, বাংলামটর, কারওয়ানবাজার, ফার্মগেইট, সংসদ ভবন, রাজাবাজার, আগারগাঁও, শ্যামলী, মোহাম্মদপুর, আদাবর, লালমাটিয়া ও বসিলা এবং চট্টগ্রামের প্রবর্তক, গোলপাহাড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী, নাসিরাবাদ, বেপারীপাড়া, ছোটপুল,বড়পুল, হালিশহর কে ব্লক পোর্ট কনেকশন ও ওয়াপদা জীবাণুমুক্ত করা হয়৷

দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ 'মিশন সেভ বাংলাদেশ'। এর আগে মঙ্গলবার ৩০টি পরিবারকে সহায়তা হিসেবে দেওয়া হয় ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি চিড়া, এক প্যাকেট নুডলস, বিস্কুট ও একটি সাবান। মিশনের পক্ষ থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় খাদ্যপণ্য সহায়তা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত চার হাজারের বেশি পরিবার নিত্যপণ্য সহায়তা পেয়েছে এই উদ্যোগে।

করোনা রোধে সচেতনার অংশ হিসেবে মিশনের পক্ষ থেকে দোকান-ফার্মেসির সামনে সামাজিক দূরত্ব সার্কেল আঁকা, মাস্ক বিতরণ, হ্যান্ড ওয়াশিং বেসিন স্থাপনও অব্যাহত রয়েছে।

এ উদ্যোগে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত আছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহায্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন, এনআরবি কানেক্ট টিভি, ফ্যান্টাসিয়াম, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন, চার্টারড ইন্সটিটিউশন অফ লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট, শপ-আপ, আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়েডেভস এবং বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন। মিশনের সঙ্গে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ৭৬ লাখ ৪৭ হাজার ১৪০টাকা।

ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন- https://samakal.com/MissionSaveBangladeh এ ঠিকানায়।


আরও পড়ুন

×