ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ঢাবির এক কোটি ৩৬ লাখ টাকা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ঢাবির এক কোটি ৩৬ লাখ টাকা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ১০:১৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ১০:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ৩৮০ টাকা অনুদানের একটি চেক হস্তান্তর করেছেন।

এ সময় উপাচার্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামূল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অনুদানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ ৬৫ লাখ টাকা, কর্মকর্তাদের এক দিনের বেতনের সমপরিমান অর্থ ১৫ লাখ টাকা এবং পহেলা বৈশাখে আবাসিক হলগুলোর আপ্যায়ন খরচের অর্থ ৫৬ লাখ ৯৩ হাজার ৩৮০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×