ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা দিলেন এমপি জিল্লুল হাকিম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা দিলেন এমপি জিল্লুল হাকিম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ১০:৩০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ১০:৪২

করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বুধবার দুপুরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং এমপি জিল্লুল হাকিমের সঙ্গে রাজবাড়ী জেলার করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

এমপি জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলার ৫টি উপজেলায় ত্রাণ তৎপরতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। অনুদানের চেক হস্তান্তরকালে এমপির সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আসিফ মাহমুদ রাতুল।

আরও পড়ুন

×