ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে জাকার্তায় লালগালিচা অভ্যর্থনা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে জাকার্তায় লালগালিচা অভ্যর্থনা
×

ছবি- পিআইডি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১২ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১২

আসিয়ান শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন।

জাকার্তায় পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে সোমবার সেখানে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়। খবর বাসসের।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রাষ্ট্রপতি।

ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাজেবুর রহমান এবং অন্য কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। 

আজ সকালে রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্য সফরসঙ্গীদের নিয়ে বিমানটি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট বর্তমানে আসিয়ানের চেয়ার জোকো উইদোদোর আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আসিয়ান শীর্ষ সম্মেলন এবং জাকার্তা কনভেনশন সেন্টারে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। জাকার্তা থেকে আগামী ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সিঙ্গাপুর যাবেন। ১৬ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন

×