ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

কারাবন্দিরা সুনাগরিক হয়ে ফিরলে দেশ সোনার বাংলা হবে: মাশরাফী

কারাবন্দিরা সুনাগরিক হয়ে ফিরলে দেশ সোনার বাংলা হবে: মাশরাফী
×

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাশরাফী বিন মোর্ত্তজা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১৬:০৩ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১৬:০৩

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, বন্দিরা সুনাগরিক হয়ে সমাজে ফিরে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হলে বাংলাদেশ দ্রুত উন্নত ও সমৃদ্ধশালী স্মার্ট সোনার বাংলায় রূপান্তরিত হবে।

বুধবার দুপুর ২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দিদের নিয়ে মাসব্যাপী ‘বঙ্গবন্ধু প্রিজন্স কাপ-২০২৩’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল সুজাউর রহমান, কারা উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হক, সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কারাগারে এ ধরনের উন্নয়নমূলক আয়োজন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মাশরাফী। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বন্দিদের বিভিন্ন সংশোধনমূলক ও মাদকবিরোধী কার্যক্রম এবং কারাগারে চলমান কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আনিসুল হক বন্দিদের মাদকের পথ ত্যাগ করে সমাজে সুনাগরিক হিসেবে ফিরে এসে  প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার অবদান রাখতে আহ্বান জানান। 


সভাপতির বক্তব্যে সিনিয়র জেল সুভাষ কুমার ঘোষ সবাইকে মাদক ও অপরাধ পরিহার করে মুক্ত জীবনে ফিরে গিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রায় ১০ হাজার বন্দির নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বন্দিদের ৯টি ও স্টাফদের নিয়ে গঠিত একটিসহ মোট ১০টি টিম নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। বন্দিদের কেইস টেবিল রাইটাস ও স্টাফদের কিংস সুপার স্টার উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন। মাশরাফী বন্দিদের কেইস টেবিল রাইটাসদের পক্ষে বোলিং ও বেটিং করেন। এ সময় সবাই মাশরাফীকে কাছে পেয়ে উল্লাসে মেতে ওঠেন।




আরও পড়ুন

×