ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ঘরে তারাবির নামাজ পড়ুন, নিরাপদে থাকুন: খতিব রুহুল আমীন

ঘরে তারাবির নামাজ পড়ুন, নিরাপদে থাকুন: খতিব রুহুল আমীন
×

খতিব শায়খ মুফতি রুহুল আমীন কাসেমী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৫:৩৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০ | ০৬:০২

পবিত্র রমজান মাসে অন্যসময় মসজিদে তারাবির নামাজ পড়ার রীতি থাকলেও করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার ঘরেই এই নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে। ঘরে থেকে নামাজ পড়ার মাধ্যমে নিজে নিরাপদে থাকার পাশাপাশি অন্যকেও নিরাপদে রাখার কথা বলেছেন ঢাকার দক্ষিণখানের কাউলার বাজার জামে মজসিদের খতিব শায়খ মুফতি রুহুল আমীন কাসেমী।

সম্প্রতি এক ভিডিও বার্তায় ‘নিরাপদে সালাত ও তারাবি’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে একথা বলেন তিনি।

শায়খ মুফতি রুহুল আমীন কাসেমী বলেন, এখন আমাদের একটা পরিস্থিতি চলছে। এ ক্ষেত্রে জামাতের সঙ্গে তারাবি পড়া কঠিন। এ ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা বজায় রাখা উত্তম।

সবাইকে ঘরে থেকে নামাজ পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের জীবন রক্ষা করা; এটা আমাদের জন্য জরুরি। এ ক্ষেত্রে সারাবিশ্বব্যাপী নির্দেশনা হলো ঘরে থাকা, অন্যের সংস্পর্শে না যাওয়া। নিজেও নিরাপদে থাকুন; অন্যকেও নিরাপদে রাখুন।
 

আরও পড়ুন

×