ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনায় মৃত সাংবাদিক খোকনের স্ত্রী আইসিইউতে

করোনায় মৃত সাংবাদিক খোকনের স্ত্রী আইসিইউতে
×

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ০৪ মে ২০২০ | ০২:৩৭ | আপডেট: ০৪ মে ২০২০ | ০২:৫০

করোনাভাইরাসে প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী শারমিন সুলতানা রিনার অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে মুরাদনগর উপজেলা চাপিতলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি টিপু ভুইয়া বলেন, শারমিন সুলতানার অবস্থার অবনতি হলে রোববার রাত ২টার পর তাকে আইসিইউতে নেওয়া হয়। উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে।

করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকন গত মঙ্গলবার ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

হুমায়ুন কবির খোকন মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হলে তার স্ত্রী ও ছেলের করোনা পজেটিভ আসে। এরপর থেকে তারা রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন

×