ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

না ফেরার দেশে রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাসেল

না ফেরার দেশে রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাসেল
×

ড. মাহাবুবুর রহমান রাসেল- সমকাল

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০১:৩৯ | আপডেট: ০৫ মে ২০২০ | ০১:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাবুবুর রহমান রাসেল মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

মঙ্গলবার ভোর তিনটার দিকে ঢাকার বাসাবো এলাকায় তার বোনের বাসায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার ভোরে ড. মাহাবুবুর রহমান রাসেল মারা যান। নোয়াখালী জেলার নিজ বাড়িতে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত বছরের ২১ সেপ্টেম্বর ড. রাসেলের মস্তিষ্কে রক্তক্ষরণ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওইদিনই তাকে ঢাকায় পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিছুদিন চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে ভারতে চিকিৎসা করতে যান। সম্প্রতি তিনি দেশে এসে বোনের বাড়িতে ছিলেন। 

ড. রাসেলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।



আরও পড়ুন

×