ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বিদ্যানন্দের প্রধান কিশোর কুমারের পদত্যাগ

বিদ্যানন্দের প্রধান কিশোর কুমারের পদত্যাগ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০২:৩৭

সমাজসেবামূলক সংস্থা ‘বিদ্যানন্দ’র প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির প্রধান কিশোর কুমার দাশ। 

মঙ্গলবার সকালে বিদ্যানন্দের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বিদ্যানন্দের পক্ষ থেকে বলা হয়, ‘বিদ্যানন্দ'র কাজ বিদ্যা বা শিক্ষা দিয়ে শুরু হলেও বিভিন্ন সময় সংগঠনটির সঙ্গে ধর্মীয় সংশ্লিষ্টতা খুঁজেছেন এক শ্রেণির ইন্টারনেট ব্যবহারকারী। আর এ কারণেই প্রতিষ্ঠানের প্রধানের পদ থেকে কিশোর কুমার দাশ সরে গেলেন।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়ক বিষয় নিয়েই কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থাটি। এছাড়াও সংগঠনের এক টাকায় আহার নামের একটি প্রকল্পও বেশ পরিচিত।

আরও পড়ুন

×