ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

‘মিশন সেভ বাংলাদেশ’ উদ্যোগ

খাবার পেল অসহায় ৭০ রোগীর পরিবার

খাবার পেল অসহায় ৭০ রোগীর পরিবার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২০ | ১০:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের কারণে সংকটে পড়েছে নিম্ন আয়ের অনেক পরিবার। উপার্জন বন্ধ হয়ে গেছে তাদের। ঘরবন্দি হয়ে থাকা অসহায় এসব এসব মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ‘মিশন সেভ বাংলাদেশ’।

সোমবার এই উদ্যোগে ঢাকার আশুলিয়ায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের অসহায় ৭০ রোগীর পরিবারকে ১০ দিনের খাদ্য সামগ্রী দেওয়া হয়। এছাড়া এদিন রাজধানীর একটি পরিবারকে দেওয়া হয় রমজান মাসের ইফতার ও সেহেরি সামগ্রী৷

দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ ‘মিশন সেভ বাংলাদেশ’। করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এই উদ্যোগে দরিদ্র ও নিম্ন আয়ের লোকজনকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

মিশনের এই উদ্যোগে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত আছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহায্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন, এনআরবি কানেক্ট টিভি, ফ্যান্টাসিয়াম, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন, চার্টারড ইন্সটিটিউশন অব লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট, শপ-আপ, আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়েডেভস, বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন, গ্রামীণফোন এমপ্লয়িস ইউনিয়ন, স্টেপ ফুটওয়্যারস লিমিটেড, মার্কেট এক্সপ্রেস ফ্যামিলি, ঢাকা অনুবাদ, বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন, পেন্সটোন, দারাজ অনলাইন শপিং, হাংরি নাকি, ফারমার্স মার্কেট এশিয়া, ইউনিফক্স, লিটমোস্ফিয়ার, স্পার্ক আইটি, আপন ওয়েলবিইং, ট্রাই ফাউন্ডেশন, ওয়েবএবল, হিমালয়, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, কানেকশন থ্রিসিক্সটিফাইভ এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যাল। ক্রিকেটার সাকিব আল হাসানও মিশনের সঙ্গে আছেন।

এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ১ কোটি ১০ লাখ ৫০ হাজার ৩৬১ টাকা।

ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন-https://samakal.com/MissionSaveBangladeh এ ঠিকানায়।

আরও পড়ুন

×