ছাত্রদল নেতা রিপনকে ফিরিয়ে দেওয়ার দাবি বিএনপির
রিপন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৩:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লালমনিরহাট জেলাধীন আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপনকে র্যাব তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় র্যাব ছাত্রদল নেতা রিপনকে তুলে নিয়ে গেছে। আমরা অবিলম্বে তার সন্ধান দাবি করছি। কেননা তার পরিবারসহ অনেকেই তার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, অতীতে এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে বিএনপির বহু নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। হয়তো ভিন্ন উদ্দেশ্যে রিপনকে গ্রেফতারের বিষয়টি প্রকাশ করছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই অবিলম্বে রিপনকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কিংবা জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি।