ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

জবি সাংবাদিক সমিতির একজন করোনা আক্রান্ত

জবি সাংবাদিক সমিতির একজন করোনা আক্রান্ত
×

ফাইল ছবি

জবি প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৫:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

করোনা শনাক্ত শিক্ষার্থী ও জবি সাংবাদিক সমিতির সদস্য জানান, গত ১মে থেকেই প্রচণ্ড গলা ব্যথা ও জ্বরে ভুগছিলেন। এরপর ৪মে নিজ জেলার সদর হাসপাতালে করোনা পরীক্ষা করতে দেন। সোমবার রাতে করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। তার পরিবার করোনার ঝুঁকিতে আছেন। 

জবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির জানান, আমাদের একজন সহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। যা আমাদের জন্য খুবই দুঃখের সংবাদ। এখন তিনি চিকিৎসাধীন আছে। আমরা সাংবাদিক সমিতি তার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। আর যেকোন প্রয়োজনে আমরা তার পাশে আছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য কোন দরকার হলে সিভিল সার্জনের সঙ্গে কথা বলবো। তাছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিয়ে দুঃচিন্তার কিছু নেই। সরকার বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। আমি তার চিকিৎসা সেবার ব্যাপারে যোগাযোগ রাখবো।


আরও পড়ুন

×