ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের সদস্য হলেন ব্যারিস্টার মঈন গনি
আইনজীবী ব্যারিস্টার মঈন গনি। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ২২:১৮
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের ২০২৪-২৭ মেয়াদের জন্য সদস্য নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মঈন গনি। সোমবার তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।
আইসিসি আন্তর্জাতিক সালিশি আদালত বিশ্বের শীর্ষস্থানীয় একটি সালিশি প্রতিষ্ঠান। ১৯২৩ সাল থেকে এটি আন্তর্জাতিক বাণিজ্যিক ও বিনিয়োগ বিরোধ সমাধানে সহায়তা করছে। এর আগে ব্যারিস্টার মঈনকে ২০২১-২৭ মেয়াদের জন্য বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস প্যানেলে বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে নিযুক্ত করেছিল সরকার।
