ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

দেলোয়ার হত্যার প্রতিবাদে ২ জুন কালো ব্যাচ ধারণ করবে প্রকৌশলীরা

দেলোয়ার হত্যার প্রতিবাদে ২ জুন কালো ব্যাচ ধারণ করবে প্রকৌশলীরা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২০ | ১০:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে আগামী ২ জুন সারা দেশের প্রকৌশলীরা কালো ব্যাচ ধারণ করবে।

শনিবার অনলাইনে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৬৯৬তম নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রয়াত দেলোয়ার হোসেনের দুই সন্তানের লেখাপড়া নির্বিঘ্নে চালিয়ে নিতে প্রতি মাসে ৫ হাজার টাকা করে প্রতিজনকে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আইইবি'র প্রেসিডেন্ট আবদুস সবুর। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মানী সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ।

উল্লেখ্য, গত ১১ মে প্রকৌশলী দেলোয়ার মিরপুরের বাসা থেকে গাজীপুর সিটি করপোরেশনের কর্মস্থলে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের ৮ নম্বর রোডের পাশের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে গাজীপুর সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সেলিম হোসেন, গাড়িচালক হাবিব ও ভাড়াটে খুনি শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

×