করোনায় চিকিৎসক মনজুর রশিদ চৌধুরীর মৃত্যু
ডা. মনজুর রশিদ চৌধুরী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০২:৫৯ | আপডেট: ০২ জুন ২০২০ | ০৩:০২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. মনজুর রশিদ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬১ বছর।
আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. ইহতেশামুল হক সমকালকে জানান, মনজুর রশিদ চৌধুরীর ১৮ দিন আগে করোনা পজিটিভ আসে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঢামেক হাসপাতাল থেকে অবসর নেওয়ার পর ডা. মনজুর রশিদ চৌধুরী আনোয়ার খান মডার্ন হাসপাতালেই রোগী দেখতেন।
এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গে মারা গেছেন চার জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৮০০ এর বেশি চিকিৎসক।