ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নতুন ১২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ

নতুন ১২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৭:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নতুন করে আরও ১ হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২-এর ৭(ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার এই গেজেট প্রকাশ করা হয়।

প্রায় দেড় লাখ আবেদন থেকে তিন ধাপে দীর্ঘ প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে এ গেজেট প্রকাশ করা হলো। মুক্তিযোদ্ধাদের এ গেজেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) এর ওয়েবসাইটে (www. bgpress.gov.bd) পাওয়া যাবে।

উপজেলা যাচাই-বাছাই কমিটি ও বিভাগীয় কমিটির যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সভায় এ তালিকা অনুমোদন হয়। নতুন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাগণ রাষ্ট্রের প্রদত্ত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

আরও পড়ুন

×