ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আবারও সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

আবারও সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি
×

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ | ১৩:২১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ | ১৩:৩১

পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠন না করায় পূর্বঘোষণা অনুযায়ী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। ফলে সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। 

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা কলেজে থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে, ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

এর আগে গতকালও একই দাবিতে অবরোধ পালন করেন শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে বলেও জানান শিক্ষার্থীরা।

অপরদিকে, সায়েন্স ল্যাব মোড় অবরোধ করার কারণে ওই এলাকার আশপাশের সড়কে বন্ধ হয়ে গেছে সব ধরনের যানচলাচল। এতে করে দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।

আরও পড়ুন

×