ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বিচারকদের চিকিৎসা দেবে ইউনিভার্সেল হাসপাতাল

বিচারকদের চিকিৎসা দেবে ইউনিভার্সেল হাসপাতাল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৪:১০ | আপডেট: ১২ জুন ২০২০ | ০৪:৩১

দেশের অধস্তন আদালতের বিচারকদের নভেল করোনাভাইরাসসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেবে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এজন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের সঙ্গে তাদের একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার  সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত সমঝোতা স্মারকটি সই হয়। আইন ও বিচার বিভাগের  সচিব মো. গোলাম সারওয়ারের উপস্থিতিতে জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. আশীষ কুমার চক্রবর্তী চুক্তিতে সই করেন।

এ সময় আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব  উম্মে  কুলসুমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই  চুক্তির ফলে দেশের যেকোন বিচার বিভাগীয় কর্মকর্তা অসুস্থ হলে অগ্রাধিকার ভিত্তিতে এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা পাবেন। সারাদেশে বর্তমানে প্রায় ১৮শ’ বিচারবিভাগীয় কর্মকর্তা রয়েছেন।

আরও পড়ুন

×