ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ডা. জাফরুল্লাহর নিউমোনিয়া বেড়েছে, নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে

ডা. জাফরুল্লাহর নিউমোনিয়া বেড়েছে, নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে
×

ডা. জাফরুল্লাহ চৌধুরী -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৮:৪৫

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া বেড়েছে। ফলে তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা চিন্তা বাড়িয়েছে। বর্তমান অবস্থা বিবেচনায় তাকে নতুন করে এন্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।  ডা. জাফরুল্লাহ চৌধুরী সবার কাছে দোয়া চেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে ডা. জাফরুল্লাহর সর্বশেষ শারীকি অবস্থা সম্পর্কে এ বার্তা দিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি। 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। 

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পিসিআর ল্যাবে পরীক্ষাতেও তার করোনাভাইরাস ফলাফল পজিটিভ আসে। টানা তিন সপ্তাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পুনরায় পরীক্ষায় গত শনিবার রাতে তিনি করোনামুক্ত হয়েছেন বলে জানানো হয়। এ ছাড়া ডা. জাফরুল্লাহ চৌধুরীর পাশাপাশি তার স্ত্রী ও পুত্রও করোনায় আক্রান্ত হন। তবে তারা বর্তমানে সুস্থ আছেন বলেও গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আরও পড়ুন

×