ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

জুম অ্যাপে কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হবেন জনপ্রশাসন সচিব

জুম অ্যাপে কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হবেন জনপ্রশাসন সচিব
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৬:১৭ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০৬:২২

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভা করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। এজন্য কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোডের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপের মাধ্যমে সচিব ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা দেবেন।

এতে বলা হয়, এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে তার স্মার্টফোন বা ট্যাব অথবা ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড বা আপডেট করে প্রস্তুত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

করোনার সংকটের পর মধ্যে জুম অ্যাপ অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে।এই অ্যাপ ব্যবহার করে ভার্চুয়াল মাধ্যমে অফিসসহ নানা যোগাযোগ রাখছেন অনেকে।


আরও পড়ুন

×