ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঐতিহ্যবাহী রথযাত্রার শোভাযাত্রা-ভক্ত সমাবেশ বাতিল

ঐতিহ্যবাহী রথযাত্রার শোভাযাত্রা-ভক্ত সমাবেশ বাতিল
×

রথযাত্রা- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৯:২৫

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। তবে করোনাভাইরাসের কারণে এবারের এই উৎসবে ঐতিহাসিক রথ শোভাযাত্রা-ভক্ত সমাবেশসহ অনেক আনুষ্ঠানিকতাই বাতিল করা হয়েছে। সারাদেশের মন্দিরগুলোতে সীমিত পরিসরে ও সামাজিক দূরত্ব মেনে রথটান ও অন্য ধর্মীয় অনুষ্ঠানমালা আয়োজিত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী সোমবার সমকালকে জানান, সারাদেশের পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে এবারের রথযাত্রা সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কেবল মন্দির পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মন্দিরের ভেতরে রথটান ও পূজাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মন্দিরের বাইরে কোনো ধরনের শোভযাত্রা কিংবা ভক্ত সমাবেশ করা হবে না।

প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর নয় দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্কেল্টা রথযাত্রা। এবারের উল্কেল্টা রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই। রথযাত্রার মত উল্টো রথযাত্রাও উদযাপিত হবে সীমিত পরিসরে।

রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে এ রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশ বিখ্যাত। গাজীপুরের জয়দেবপুরে এই রথযাত্রা মাণিক্যমাধবের রথযাত্রা নামে পরিচিত। ভারতের উড়িষ্যা রাজ্যের যশোমাধবের রথযাত্রা ও মহেশের জগন্নাথদেবের রথযাত্রাও উপমহাদেশ বিখ্যাত। ভারতের পহৃর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রথযাত্রার ব্যাপক প্রচলন রয়েছে।

জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে  আন্তর্জাতিক কৃষষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকা’র সীমিত পরিসরের অনুষ্ঠানমালা আজ শুরু হচ্ছে। ইসকনের স্টামীবাগ আশ্রম মন্দিরের মধ্যে সামাজিক দূরত্ব মেনে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় যজ্ঞ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে দুপুরে মন্দিরের ভেতরেই রথটান অনুষ্ঠিত হবে। ১ জুলাই উল্টো রথযাত্রাও একইভাবে আয়োজিত হবে।

ধামরাইয়ের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রাও সীমিত পরিসরে আয়োজিত হবে। এছাড়া পুরনো ঢাকার তাঁতীবাজারের জগল্পুাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দির ও দেশের বিভিল্পু মন্দিরেও সীমিত পরিসরে রথটান অনুষ্ঠিত হবে।

রথযাত্রা উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীরউত্তম, ঊষাতন তালুকদার, হিউবার্ট গোমেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটি সভাপতি শৈলেন মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতিত্রয় পংকজ সাহা, রাহুল বড়ূয়া, রবার্ট নিক্সন ঘোষ এবং সাধারণ সম্পাদক তাপস বল ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানান। 

আরও পড়ুন

×