ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিসিবির সাবেক সভাপতি পাপন ও তার পরিবারের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বিসিবির সাবেক সভাপতি পাপন ও তার পরিবারের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
×

বিসিবির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫ | ১৮:০৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ | ১৮:৫২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান, তার স্ত্রী রোকসানা হাসান ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২৭ হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৩৩ কোটি ৭৪ লাখ টাকা জমা রয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের আবেদন সূত্রে জানা গেছে।

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন।

তিনি আবেদনে উল্লেখ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ও সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানটি চলমান অবস্থায় যাতে আত্মসাত করা অর্থ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত না হতে পারে সেজন্য এসব ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

আরও পড়ুন

×