হেলিকপ্টারে টাঙ্গাইলের সাংসদ আতাউরকে ঢাকায় আনা হলো
×
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ১৩:১৯
অসুস্থ টাঙ্গাইলের সংসদ সদস্য আতাউর রহমান খানকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য আতাউর রহমান খানকে ঢাকায় আনা হয়।
৮৩ বছর বয়সী আতাউর রহমান নিউরো জটিলতায় ভুগছেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে আইএসপিআর জানায়।
- বিষয় :
- টাঙ্গাইলের সংসদ সদস্য
- আতাউর রহমান খান