দাম্মাম থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১২ জন বাংলাদেশি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৯:৫১ | আপডেট: ১১ জুলাই ২০২০ | ২৩:৩৬
কোভিড-১৯ মহামারির কারণে সৌদি আরবের দাম্মামে আটকা পড়া ৪১২ জন বাংলাদেশি শনিবার বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। সকাল পৌনে ১১টায় জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সমকালকে এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সৌদি আরবের দাম্মাম থেকে ৪১২ জন বাংলাদেশি শনিবার বিমানের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ জানায়।
সংশ্লিষ্ট বিমান কর্মকর্তারা জানান, বর্তমানে বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।