ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অনলাইন আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের তারিখ পরিবর্তন

অনলাইন আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের তারিখ পরিবর্তন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৮:৫৯ | আপডেট: ১৪ জুলাই ২০২০ | ০৯:০৪

করোনাকালে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব। আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি ও সমকাল। সহযোগী হিসেবে আছে কথাপ্রকাশ, ল্যাব বাংলা ও ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি।

কয়েকটি ধাপে অনুষ্ঠিতব্য এই অনলাইন উৎসবে চূড়ান্তভাবে বিজয়ী চার শিক্ষার্থী আগামী ১১-১২ আগস্ট অনলাইন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ’আইবিও চ্যালেঞ্জে’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

অনিবার্য কারণবশত অনলাইন আঞ্চলিক উৎসব ১৬ জুলাই এর পরিবর্তে আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে। জাতীয় উৎসবের তারিখ অপরিবর্তিত  থাকবে। অর্থাৎ ২৪ জুলাই।

সার্ভার ত্রুটির কারণে অনেকে ১৩ জুলাই আয়োজিত মক টেস্ট দিতে পারেননি। এজন্য বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সবাইকে জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, চিন্তার কিছু নেই। এটি মূল পরীক্ষায় কোনো প্রভাব ফেলবে না। সিস্টেম রিসেট করে আমরা অতি দ্রুত আবার মক টেস্ট আয়োজন করবো এবং সেটা আঞ্চলিক উৎসবের আগেই।

কর্তৃপক্ষ বলেছে, মূল পরীক্ষার আগে শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা ব্যবস্থার সাথে পরিচিত করার লক্ষ্যে এবং সিস্টেমের সক্ষমতা যাচাইয়ের জন্য সারাদেশে আবারও একযোগে মক টেস্ট অনুষ্ঠিত হবে। সময় ও তারিখ শিগগিরই সবাইকে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার আগে বা সময় পেরিয়ে যাওয়ার পরে পরীক্ষার লিংকে ঢুকবেন না। ইন্টারনেট সংযুক্ত যেকোনো ডিভাইসে পরীক্ষা দেওয়া যাবে। হাতে রাখুন আপনার আঞ্চলিক পর্যায়ের প্রবেশপত্র। সকল রেজিস্টার্ড প্রতিযোগী মক টেস্ট দিতে পারবেন।

তারা বলছে, এটি যেহেতু পরীক্ষা পদ্ধতির সাথে পরিচয় ঘটানোর উদ্দেশে নেওয়া হচ্ছে, সেহুতু মক টেস্টের ফল প্রকাশ করা হবে না। তবে পরীক্ষা দিতে কোনো সমস্যা হলে [email protected] এ ইমেইল করে অভিযোগ জানানো যাবে। পরীক্ষার লিংক:  bdbo.net

আরও পড়ুন

×