ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে বিবৃতি

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে বিবৃতি
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ২২:৩৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ স্বাধীনতা ঘোষণা করেছে বলে জানা গেছে। এ-বিষয়ক একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘বেলুচিস্তান প্রজাতন্ত্র’ নামে প্রকাশ করা এই ভাইরাল বিবৃতিতে দাবি করা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি স্বাধীনতা ঘোষণা করেছে আর তারা তাদের অঞ্চলের ৮৫ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে। এতে আরও দাবি করা হয়েছে, বেলুচিস্তান একটি জাতীয় পতাকা, জাতীয় সংগীত, নতুন মুদ্রা ও স্বাধীন প্রশাসনিক পদ্ধতি চালু করেছে।

ভারতীয় সংবাদ চ্যানেল সিএনএন-নিউজ এইটিন এক প্রতিবেদনে জানিয়েছে, তারা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই বিবৃতিটির সত্যাসত্য যাচাই করতে পারেনি।

বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে, ‘আমরা বেলুচিস্তানের সন্তান’কে নিজেদের জাতীয় সংগীত হিসেবে বেছে নিয়েছে, জাতীয় পতাকা গ্রহণ করেছে, নিজেদের মুদ্রা ‘বালুচি ফালুস’ প্রবর্তন করেছে আর এখন বেলুচিস্তানের ৮৫ শতাংশেরও বেশি অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ অনুশীলন করছে। নতুন প্রশাসন অঞ্চলটির খনিজ সম্পদের, গ্যাস ক্ষেত্রগুলো ও কয়লা খনিগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তবে এ পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

আরও পড়ুন

×