ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
×

প্রতীকী ছবি

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ | ১১:১৫ | আপডেট: ০৮ জুলাই ২০২৫ | ১১:৪৭

ঢাকাসহ দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আরও পড়ুন

×