ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভার্চুয়াল আদালতে দেড়মাসে ৬০ হাজারের বেশি আসামির জামিন

ভার্চুয়াল আদালতে দেড়মাসে ৬০ হাজারের বেশি আসামির জামিন
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ১০:৪০

করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে নিম্ন আদালতে ৪৫ কার্যদিবসে ৬০ হাজার ৪০৭ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এই সময়ে ১ লাখ ২০ হাজার ৯০৪টি আবেদনের ওপর শুনানি হয়। গত ১১ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ৪৫ কার্যদিবসে শিশু আদালতসহ সারাদেশের অধস্তন আদালতে এইসব মামলার শুনানি হয়।

রোববার সুপ্রিমকোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তথ্য বিবরণীতে আরো বলা হয়, গত ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৩ হাজার ৮৬৭টি জামিন-দরখাস্ত নিস্পত্তি এবং ৫ হাজার ৭৩০ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে।

এ ছাড়াও গত ১৬ জুলাই পর্যন্ত ৪৫ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৬৯৮ জন। এদের মধ্যে অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ৬৮৫ জন শিশুকে। বর্তমানে ৩টি কেন্দ্রে অবস্থান করছে ৮৪০ জন শিশু। আর গত ১২ মে থেকে গত ১৬ জুলাই পর্যন্ত কেন্দ্রে নতুন এসেছে ৪০৩ জন শিশু। পাশাপাশি গত ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতে ৫ হাজার ৩১৯টি মামলায় আত্মসমর্পণ আবেদন নিস্পত্তি হয় এবং মোট ১৭ হাজার ৫৯০ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর করা হয়। আর ১ হাজার ১৭৪ জন অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠনো হয়।

আরও পড়ুন

×