জেনেভা ক্যাম্পে অভিযান
বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সন্দেহভাজন সদস্য আটক
উদ্ধারকৃত অস্ত্র, টাকা ও মাদক। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ১৯:২৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ | ১৯:২৫
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্পের সেক্টর ৩, ৭ ও ৮ এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এতে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে এ অভিযানের নেতৃত্ব দেয় সেনাবাহিনী। আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানের সময় দীর্ঘ তল্লাশি করেও বুনিয়া সোহেলকে পাওয়া যায়নি। অভিযানকালে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন মাদক কারবারি। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। শেখ জিলানিসহ সাতজনকে মোহাম্মদপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। এদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও পূর্ব হত্যাকাণ্ডের মামলা রয়েছে।
- বিষয় :
- মাদক
- অস্ত্র জব্দ
- জেনেভা ক্যাম্প
