ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ১১:২৭

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজও হালকা বৃষ্টির আভাস মিলেছে। এসময় দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময়ে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগে শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

×