ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন আরও সৌহার্দ্যপূর্ণ: কাদের

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন আরও সৌহার্দ্যপূর্ণ: কাদের
×

ছবি- ইউএনবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ০৯:৩৭ | আপডেট: ২৮ জুলাই ২০২০ | ১০:১০

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অধিকতর উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হলে পারস্পরিক উন্নয়ন এবং অমিমাংসীত ইস্যু সমাধান করা সহজ হবে।

ভারত বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ৭১ এর রক্তের রাখিবন্ধনে আবদ্ধ,’ বলে উল্লেখ করেন তিন্ 

বৈঠকে সড়ক অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহনের সক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে হাইকমিশনারের সঙ্গে আলাপ হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, দুদেশের সম্পর্কের সেতুবন্ধ সময়ের পরিক্রমায় দিন দিন নতুন মাত্রার দিকে এগিয়ে চলেছে।

সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

আরও পড়ুন

×