ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইএলওর তিন কনভেনশনে সই করায় সাধুবাদ ২৭ নাগরিকের

আইএলওর তিন কনভেনশনে সই করায় সাধুবাদ ২৭ নাগরিকের
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ০৯:৫৬

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০-এ সই করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন মানবাধিকারকর্মী, নাগরিক অধিকারকর্মীসহ দেশের ২৭ নাগরিক। সেই সঙ্গে কৃষিজীবী ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে আইএলওর ১৪১ ও ১৬৯ নম্বর কনভেনশনে স্বাক্ষরের আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)। 

বিবৃতিতে ২৭ নাগরিক বলেছেন, ২২ অক্টোবর আইএলওর তিনটি কনভেনশনে সই করেছে বাংলাদেশ সরকার। এর আগে সরকার ২০২৪ সালের ২৯ আগস্ট জাতিসংঘের গুম ও নির্যাতনবিরোধী সনদেও অনুস্বাক্ষর করেছে। আমরা এ কনভেশনগুলোতে অনুস্বাক্ষর করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানাই।   

বিবৃতিতে সই করা ২৭ নাগরিক হলেন– আনু মুহাম্মদ, খুশী কবির, ড. ইফতেখারুজ্জামান, জেড আই খান পান্না, শিরীন পারভীন, শাহীন আনাম, শামসুল হুদা, ড. গীতি আরা নাসরিন, পাভেল পার্থ, সুব্রত চৌধুরী, তবারক হোসেন, তাসলিমা ইসলাম, তাসনীম সিরাজ মাহবুব, ড. জোবাইদা নাসরীন, ড. মির্জা তাসলিমা সুলতানা, ড. খাইরুল চৌধুরী, জাকির হোসেন, পল্লব চাকমা, শাহ-ই-মবিন জিন্নাহ, রেজাউল করিম চৌধুরী, মনিন্দ্র কুমার নাথ, সাইদুর রহমান,  দীপায়ন খীসা, সাঈদ আহমেদ, হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।

আরও পড়ুন

×