ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় দূতাবাস খুলছে বাংলাদেশ

আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় দূতাবাস খুলছে বাংলাদেশ
×

পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ২২:২৮

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বাংলাদেশের নতুন দুটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার জানায়, এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা প্রস্তাবটি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেন।

আরও পড়ুন

×