ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

থ্যালাসেমিয়া হাসপাতাল লটারির ড্র অনুষ্ঠিত

থ্যালাসেমিয়া হাসপাতাল লটারির ড্র অনুষ্ঠিত
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:১৮ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:১৮

বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি আয়োজিত বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি হাসপাতাল লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে এ ড্র অনুষ্ঠিত হয়। 

ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমল হক। 

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ। 
   
এবার সর্বমোট ৫০ লাখ টাকার ৯৩৫টি পুরস্কার রয়েছে। ১ম পুরস্কার ১টি ফ্ল্যাট বাড়ি অথবা নগদ ৩০ লাখ টাকা, ২য় পুরস্কার ১টি মোটরগাড়ি অথবা নগদ ৭ লাখ টাকা, ৩য় পুরস্কার ১টি মোটরসাইকেল অথবা দেড় লাখ টাকা, ৪র্থ পুরস্কার নগদ ৫০ হাজার টাকা (একটি), ৫ম পুরস্কার নগদ ৩০ হাজার টাকা (একটি), ৬ষ্ঠ পুরস্কার ৫ হাজার টাকা (১০টি), ৭ম পুরস্কার ২ হাজার টাকা (১০০টি) এবং ৮ম পুরস্কার ১ হাজার (৮২০টি)। সর্বমোট ৫০ লাখ টাকার ৯৩৫টি পুরস্কার। 

বিজয়ীরা হলেন- প্রথম বিজয়ী GHA0581968 (৩০ লাখ), দ্বিতীয় বিজয়ী GA0535860 (৭ লাখ), তৃতীয় বিজয়ী KHA0521344 (১.৫ লাখ)।

ড্র এর অন্যান্য ফলাফল অনলাইনের মাধ্যমে https://bdlotteryticket.com সিরিজ ও নম্বর দিয়ে জানতে পারবেন। 

আগামী ১ মাসের মধ্যে পুরস্কারের জন্য ১ কপি ছবি ও ন্যাশনাল আইডি কার্ডের কপিসহ দাবিনামা পেশ করতে হবে।  

আরও পড়ুন

×