ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইয়োফাসের নতুন কমিটি ঘোষণা

ইয়োফাসের নতুন কমিটি ঘোষণা
×

মামুন শিবলী ও সাইফুল ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:১০ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:৩৬

প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার/সচিব, সহকারী কমিশনার/ সচিব হিসাবে পদায়িত প্রায় ৩৫০০ সদস্যের প্রতিনিধিত্বকারী ইয়োফাসের নতুন কমিটি ঘোষিত হয়েছে।

কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মামুন শিবলী। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছেন। আর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন মো. সাইফুল ইসলাম (জয়)। তিনি রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সাইফুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের এ নতুন পথচলায় মূলমন্ত্র হিসাবে কাজ করবে।’

এই কমিটি সারাদেশের মাঠপর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিজস্ব উন্নয়ন, যোগাযোগ ও পরিস্ফুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মাঠপর্যায়ের কর্মকর্তারা মনে করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×