ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আলোচনায় আনু মুহাম্মদ

অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস

অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস
×

আনু মুহাম্মদ

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৫২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:২৪

| প্রিন্ট সংস্করণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষি খাত নিয়ে যে চুক্তি হয়েছে, তাতে করপোরেট পুঁজির হাতে বন্দি কৃষকরা আরও বেশি শৃঙ্খলিত হয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও শিক্ষক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, একটা অধীনতার চুক্তি করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিদায় নিচ্ছেন।

গতকাল সোমবার জাতীয় জাদুঘর মিলনায়তনে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আনু মুহাম্মদ বলেন, ‘কৃষিতে করপোরেট পুঁজির আগ্রাসন আমরা দেখে আসছিলাম দীর্ঘদিন ধরে। সর্বশেষ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের কৃষিকে আরও শৃঙ্খলিত করার ব্যবস্থা করেছে। চুক্তির শর্ত উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, ‘সে চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৃষি, তাদের করপোরেট স্বার্থ, সেগুলোর বাইরে বাংলাদেশ যেতে পারবে না। এ রকম একটি অধীনতামূলক চুক্তি করে ড. ইউনূস বিদায় নিচ্ছেন।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ইলা মিত্রের সংগ্রামকে নিত্যদিনের সংগ্রামের সঙ্গী করে নিয়ে চলতে পারলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।’
গবেষক ও লেখক পাভেল পার্থ বলেন, ‘নানকার বিদ্রোহ থেকে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান– সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে কৃষক ও তাদের সন্তানেরা। কিন্তু রাষ্ট্র কখনও কৃষকের পক্ষে দাঁড়ায়নি।’ কবি ও লেখক সোহরাব হাসান আক্ষেপ করে বলেন, তাঁকে কি একটা সম্মানজনক নাগরিকত্ব দেওয়া সম্ভব ছিল না?

অনুষ্ঠানে ইলা মিত্রের জীবন ও কর্মের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন শামসুল হুদা। সভা সঞ্চালনা করেন এএলআরডির চেয়ারপারসন খুশী কবির।

আরও পড়ুন

×